নেত্রকোনায় খনন ও ইজারাযোগ্য জলমহাল সংক্রান্ত সভা

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

সারাবাংলা

নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বুধবার সকাল ১০টায় ময়মনসিংহ বিভাগের উপজেলা ভুমি অফিস ও ইউনিয়ন ভুমি অফিস

2026-01-14T21:59:31+00:00
2026-01-14T21:59:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেত্রকোনায় খনন ও ইজারাযোগ্য জলমহাল সংক্রান্ত সভা
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৯:৫৯ পিএম   (ভিজিট : ১২৯)
X

নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বুধবার সকাল ১০টায় ময়মনসিংহ বিভাগের উপজেলা ভুমি অফিস ও ইউনিয়ন ভুমি অফিস সংলগ্ন কাচারি পুকুর এবং খননযোগ্য ও ইজারাযোগ্য সরকারি অন্যান্য জলমহাল সংস্কার ও খনন প্রকল্পের বাস্তবায়ন সংক্রান্ত স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাউদ্দিন নাগরী। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী এনডিসি, ভূমি সংস্কার বোর্ডের সাবেক সদস্য অতিরিক্ত সচিব (পিআরএল) রেজাউল কবীর। 

সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেরপুর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জামালপুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy