বুধবার (১৪ জানুয়ারি) দুপুর আড়াইটায় নির্বাচন কমিশনে আপিলের শুনানী শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এর আগে, ৩ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা ও ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করার পর মুজাহিদ বেগের মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন। কারণ হিসেবে ১% ভোটারের স্বাক্ষরে গরমিল থাকার অভিযোগ তুলে বাতিল করা হয়।
বাতিল ঘোষণার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করলে আজ শুনানীর পর তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হলো।
এ বিষয়ে এ.এ. এম মুজাহিদ বেগ বলেন, “নির্বাচন কমিশন আমার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। আল্লাহর দরবারে আমি শুকরিয়া জানাই। মনোনয়ন বৈধ ঘোষণার ফলে আমার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রানচাঞ্চল্য ফিরে এসেছে। আমি আগামীতে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে নির্বাচনী প্রচারণা চালাব।”