ইসির সীমানা অনুযায়ী পাবনার দুটি আসনে ১২ ফেব্রুয়ারিই নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

গত ৪ সেপ্টেম্বরের নির্বাচন কমিশনের গেজেটের সীমানা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও ২ আসনের নির্বাচন করতে বাধা

2026-01-15T13:28:55+00:00
2026-01-15T13:31:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসির সীমানা অনুযায়ী পাবনার দুটি আসনে ১২ ফেব্রুয়ারিই নির্বাচন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১:২৮ পিএম  আপডেট: ১৫.০১.২০২৬ ১:৩১ পিএম  (ভিজিট : ৯২)
X

গত ৪ সেপ্টেম্বরের নির্বাচন কমিশনের গেজেটের সীমানা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও ২ আসনের নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে শুনানিতে এ আদেশ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

আপিল বিভাগের আদেশ অনুযায়ী, সাথিয়া উপজেলাকে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা ২ আসন বলে গণ্য হবে।

এর আগে সীমানা জটিলতায় পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত রাখতে নির্দেশ দেয় চেম্বার আদালত। পরে নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে ইসি। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে পাবনা ১ আসনের জামায়াতের প্রার্থী নজিবুর রহমান।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন গত বছরের ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে। তাতে সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা-২ আসন চূড়ান্ত করা হয়। ইসির ওই গেজেটের এই দুটি আসনসংক্রান্ত অংশটুকুর বৈধতা নিয়ে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ হাইকোর্টে রিট আবেদন করেন।




  বিষয়:   পাবনা  ১২ ফেব্রুয়ারি  নির্বাচন  ইসি  আপিল বিভাগ 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy