সমাজকে জঞ্জাল মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে: এরশাদ উল্লাহ

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের চান্দগাঁও, মোহরা ও পাচলাইশ এলাকার হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান জনগোষ্ঠীর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম

2026-01-15T16:28:35+00:00
2026-01-15T16:28:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সমাজকে জঞ্জাল মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে: এরশাদ উল্লাহ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৪:২৮ পিএম   (ভিজিট : ৩০)
X

চট্টগ্রামের চান্দগাঁও, মোহরা ও পাচলাইশ এলাকার হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান জনগোষ্ঠীর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ।

বুধবার (১৪ জানুয়ারি) রাত ৭টায় আয়োজিত এ প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বুলেটিন-এর আবাসিক সম্পাদক সন্জীব নাথ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডা. মনতোষ ধর, অধ্যাপক দেবব্রত দেওয়ানজি, জাসাস নেতা দোলন বড়ুয়া, সাবেক কমিশনার আজম, খোকন বড়ুয়া।

এছাড়াও চান্দগাঁও থানা যুবদলের সংগঠক জীবন বড়ুয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তাঁরা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

এরশাদ উল্লাহ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করাই এ প্রার্থনা সভার মূল উদ্দেশ্য। সমাজকে জঞ্জাল মুক্ত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে।

দেশেকে দূর্নীতি মুক্ত করে আগামী প্রজন্মকে একটি সুন্দর সমাজ উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

এ সময় তাঁরা দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করেন এবং বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় সম্মিলিত প্রার্থনা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy