ঘাটাইলে ১০৫টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কাগজপত্রবিহীন মোটরসাইকেল আটক অভিযান অব্যাহত রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫ জানুয়ারি থেকে

2026-01-15T16:57:11+00:00
2026-01-15T16:57:11+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে ১০৫টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৪:৫৭ পিএম   (ভিজিট : ৫২)
X

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কাগজপত্রবিহীন মোটরসাইকেল আটক অভিযান অব্যাহত রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫ জানুয়ারি থেকে এ অভিযান শুরু করা হয়।

থানা সূত্রে জানা গেছে, ঘাটাইল পৌর এলাকার কলেজ মোড় চত্বর, থানা মোড়, ধলাপাড়া ইউনিয়নের শহরগোপিনপুর এবং দেউলাবাড়ী ইউনিয়নের পোড়াবাড়িসহ বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

চলতি মাস থেকে এ পর্যন্ত ফিটনেস সনদ, রেজিস্ট্রেশন, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্সবিহীন মোট ১০৫টি মোটরসাইকেল আটক করা হয়েছে। এ ঘটনায় শতাধিক মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকছেদুর রহমান জানান, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই অভিযান চলমান থাকবে।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy