গোলাপগঞ্জে কৃষিজমির মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

গোলাপগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিলেটের গোলাপগঞ্জে কৃষি জমির মাটি কেটে বসতবাড়ি ভরাটের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি)

2026-01-15T17:36:09+00:00
2026-01-15T17:45:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোলাপগঞ্জে কৃষিজমির মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৫:৩৬ পিএম  আপডেট: ১৫.০১.২০২৬ ৫:৪৫ পিএম  (ভিজিট : ১১০)
X

সিলেটের গোলাপগঞ্জে কৃষি জমির মাটি কেটে বসতবাড়ি ভরাটের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কিসমত মাইজভাগ গ্রামে মোবাইল কোর্টের অভিযানে এ জরিমানা আদায় করা হয়। 

অভিযানে নেতৃত্বদেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ। অভিযানে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ সহযোগিতা করে।

জানা যায়, ফুলবাড়ি ইউনিয়নের কিসমত মাইজভাগ গ্রামে কৃষি জমির মাটি কেটে বসতবাড়ি ভরাটের খবর পেয়ে সেখানে অভিযান চালায় প্রশাসন। এসময় অভিযুক্ত ব্যাক্তি অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১টি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ বলেন, 'জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy