প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৬:৫৩ পিএম (ভিজিট : ৫৮)

X
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আফতাব উদ্দীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল- ইসলাম চৌধুরী। উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, কেন্দুয়া যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এখলাছ উদ্দীন ভুঞার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান কাজলের সঞ্চালনায় সভায় বিভিন্ন শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা মোঃ আফতাব উদ্দীনের দীর্ঘ কর্মজীবনের অবদান স্মরণ করে প্রাথমিক শিক্ষার উন্নয়নে তাঁর ভূমিকার প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।