শ্রীবরদীতে জামায়াত প্রার্থীর গণভোট বিষয়ে জনসচেতনতা সভা

শ্রীবরদী প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল গণভোট বিষয়ে

2026-01-15T19:15:31+00:00
2026-01-15T19:15:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীবরদীতে জামায়াত প্রার্থীর গণভোট বিষয়ে জনসচেতনতা সভা
শ্রীবরদী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৭:১৫ পিএম   (ভিজিট : ৮৫)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে আলোচনা সভা করেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টায় শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের উদ্যোগে ভেলুয়া বাজারে এ জনসচেতনা-মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান বাদল বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম শর্ত। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে এবং গণভোটের গুরুত্ব অনুধাবন করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমেই একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব। এ লক্ষ্যে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় স্থানীয় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy