সাংবাদিকদের সাথে নির্বাচন নিয়ে জিসিসির মতবিনিময়

গাজীপুর মহানগর প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি)। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর

2026-01-15T19:32:22+00:00
2026-01-15T19:32:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাংবাদিকদের সাথে নির্বাচন নিয়ে জিসিসির মতবিনিময়
গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৭:৩২ পিএম   (ভিজিট : ১০৯)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি)। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে ওই মতবিনিময় সভা হয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানের সভাপতিত্বে ও সচিব আমিন আল পারভেজের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জিসিসির প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। 

বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ, মুজিবুর রহমান, সাবেক সাধারন সম্পাদক ইকবাল আহমেদ সরকার, দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক হাসমত আলী, সাংবাদিক আসাদুজ্জামান সা’দ, মাহমুদা শিকদার প্রমুখ।

সভায় জানানো হয়, জিসিসি ওই নির্বাচন উপলক্ষে মাসব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে লিফলেট বিতরণ, ব্যানার ও বিলবোর্ড স্থাপন, মাইকিং ও ভ্রাম্যমাণ গাড়িতে ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে ভোটারদের কাছে গণভোটের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। 

মতবিনিয় সভায় গাজীপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিকরা অংশ নেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy