প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৮:২৫ পিএম (ভিজিট : ৯৬)

X
নড়াইলে ইয়ং টাইগার্স অনুর্ধ-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ বিভাগীয় পর্যায়ের নড়াইল ভেন্যুর খেলা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে নড়াইল বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় এবং নড়াইল জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ক্রিড়া সংস্থার আহ্ববায়ক ড.মোঃ আবদুল ছালাম।
এ সময় যুব উন্নয়ন অধিদফতরের উপ পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচীব মোঃমনিরুজ্জামানের সভাপতিত্বে ও ভেন্যু পরিচালনা কমিটির সদস্য সচীব জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সাংবাদিক আল আমিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার টি এম রাহসিন কবীর, বিসিবির সিলেক্টর মুফাচ্ছিনুল ইসলাম তপু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মোঃ আশরাফুজ্জামান পিন্টু, হামিদুল হক তনু, যশোর জেলার কোচ মোঃশামসুদ্দিন শাহাদী, টিম ম্যানেজার সজিব হোসেন, মেহেনপুরের কোচ হাসানুজ্জামান হিলোন, টিম ম্যানেজার আছাদুজ্জামান লিটন, জেলা ক্রিড়া সংস্থার অফিস করণিক সুবোধ বিশ্বাস, ভেন্যু পরিচালনা কমিটির সদস্য মোঃমিজান সহ নড়াইল জেলার ক্রীড়া সংস্থার সাবেক ও বর্তমান কমিটির নেত্রীবৃন্দ।
উল্লেখ্য, খুলনা বিভাগের তিন ভেন্যুতে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। নড়াইল ভেন্যুতে যশোর জেলা, চুয়াডাঙ্গা জেলা এবং মেহেরপুর জেলা অংশগ্রহণ করছে। ৫০ ওভারের লীগ ভিত্তিক এই খেলায় নড়াইলে মোট ৬ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় যশোর ও মেহেরপুর জেলা অংশগ্রহন করে।খেলারে উদ্বোধনী ম্যাচে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা কে ৭৭ রানে যশোর জেলা ক্রীড়া সংস্থা পরাজিত করে। নড়াইল ভেন্যু থেকে বিজয়ী দল সেমিফাইনালে খেলার সুয্গো পাবে।