টাঙ্গাইল-৩ আসনে প্রার্থীতা ফিরে পাওয়ায় নিপার সংবাদ সম্মেলন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পাওয়ায় সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্রপ্রার্থী আইনিন নাহার নিপা।

2026-01-16T17:49:51+00:00
2026-01-16T17:49:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইল-৩ আসনে প্রার্থীতা ফিরে পাওয়ায় নিপার সংবাদ সম্মেলন
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৫:৪৯ পিএম   (ভিজিট : ১০৪)
X

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পাওয়ায় সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্রপ্রার্থী আইনিন নাহার নিপা। তিনি বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বিকাল ৫টায় বাইচাইল তার নিজ অস্থায়ী নির্বাচনী  কার্যালয়ে সমর্থিত লোকজন নিয়ে এ সংবাদ সম্মেলন করেন।

আইনিন নাহার নিপা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ শে ডিসেম্বর সহকারী রিটার্নিং অফিসারের নিকট নির্বাচনে প্রতিদ্বন্দীতা করার জন্য মনোনয়ন পত্র জমা দেন। ২ তারিখে বাছাইয়ে তার মনোনয়ন পত্রে নির্বাচনী বিধি মোতাবেক সেখানে ১% ভোটারের স্বাক্ষর থাকার কথা থাকলেও তা দেখাতে পারেননি বলে রিটার্নিং অফিসার বাতিল করে দেন।

পরে তিনি নির্বাচন কমিশন নিয়ম অনুযায়ী ভোটারের স্বাক্ষর সংগ্রহ করে নির্বাচন কমিশনের নিকট আপিল করেন। পরে বাছাইয়ে তাকে বৈধ বলে ঘোষনা দেন। তার মনোনয়ন পত্র বৈধ হওয়ায় তার সমর্থিত লোকজনের মাঝে উচ্ছসিত দেখা যায় আনন্দে মিষ্টি বিতরণ করেন। তিনি সংবাদ সম্মেলনে আরো বলেন আমার মনোনয়ন পত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। তাই আমি নির্বাচনে ভোটারদের মাঝে গিয়ে কাজ করতে পারবো। 

স্বতন্ত্রপ্রার্থী আইনিন নাহার নিপা মনোনয়ন পত্র বৈধ হওয়ার পর তিনি জানান আমি কোন দলীয় ব্যানারে নির্বাচন করছি না।রাজনীতি ভালো না নতুন ভোটারদের প্রতি আমার প্রার্থনা রইলো আমাকে জয়যুক্ত করলে তাহলে এলাকার মঙ্গলের জন্য কাজ করে যাবো।

স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন ফিরে পাওয়ার বিষয়ে সত্যতা স্বীকার করে সহকারী রিটার্নিং অফিসার ইউএনও মোঃ আবু সাঈদ জানান মনোনয়ন পত্রে ১%ভােটারের স্বাক্ষর না থাকায় বাতিল করা হয়। পরে নির্বাচন কমিশনে আপিল করে তা মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy