বিএনপি গণতন্ত্র রক্ষার রাজনীতি করে: ওয়াদুদ ভুঁইয়া

মানিকছড়ি প্রতিনিধি

সারাবাংলা

কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভুঁইয়া বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল

2026-01-16T20:02:02+00:00
2026-01-16T20:02:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি গণতন্ত্র রক্ষার রাজনীতি করে: ওয়াদুদ ভুঁইয়া
মানিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৮:০২ পিএম   (ভিজিট : ২০৩)
X

কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভুঁইয়া বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না; বরং গণতন্ত্র, জাতীয়তাবাদ ও জনগণের অধিকার রক্ষাই দলের মূল শক্তি। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও রক্ষার রাজনীতি করে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের ফ্রী-পোর্টে বে শপিং সেন্টার মাঠে চট্টগ্রামস্থ খাগড়াছড়ি জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল ও শোকসভায় এমন মন্তব্য করেন ওয়াদুদ ভুঁইয়া।

তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি শিল্পায়ন, কৃষির আধুনিকায়ন, নারী শিক্ষা ও জনসম্পদ উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রেখেছে। তার ধারাবাহিকতায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করেছেন। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্ব আবারও এদেশের মানুষ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে।

তিনি অভিযোগ করেন, অবৈধ ও স্বৈরাচারী আওয়ামী সরকার দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপি নেতাকর্মীদের ওপর মামলা-হামলা, গুম, খুন ও নির্যাতন চালিয়ে দলকে ধ্বংসের চেষ্টা করেছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবরণসহ সীমাহীন কষ্টের মধ্যে রাখা হয়েছিল। তবুও তিনি কোনো অন্যায়ের সঙ্গে আপস করেননি এবং নীতি-নৈতিকতা ও আদর্শে অবিচল ছিলেন।

ওয়াদুদ ভুঁইয়া বলেন, স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে দেশে আবার গণতন্ত্র চর্চার সুযোগ সৃষ্টি হয়েছে। ১৭ বছর ধরে যে ভোটাধিকার, বাকস্বাধীনতা ও রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তার জবাব জনগণ আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে দেবে।

খাগড়াছড়ি জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদের সঞ্চালনায় ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পালের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু, জেলা বিএনপির কোষাধ্যক্ষ কামাল উদ্দীন দিপ্ত ও ইপিজেড থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুকন উদ্দিন চৌধুরী মাহমুদ, ওয়াদুদ ভুঁইয়া ফাউন্ডেশনের প্রধান সংগঠক মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য আবুল বশর ও জীবন চাকমাসহ চট্টগ্রাম মহানগর, খাগড়াছড়ি জেলা ও ইপিজেড থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

শোকসভায় চট্টগ্রামে কর্মরত খাগড়াছড়ি জেলার কয়েকশত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy