সনাতনী সম্প্রদায়কে নিয়ে নীলফামারী উন্নয়ন মঞ্চের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

সনাতনী সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন ও অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারী উন্নয়ন মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

2026-01-16T20:14:59+00:00
2026-01-16T20:14:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সনাতনী সম্প্রদায়কে নিয়ে নীলফামারী উন্নয়ন মঞ্চের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৮:১৪ পিএম   (ভিজিট : ১১৫)
X

সনাতনী সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন ও অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারী উন্নয়ন মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১২টায় নীলসাগর গ্রুপের পরিবহন শাখার কার্যালয়ে এ সভা শুরু হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নীলসাগর গ্রুপের চেয়ারম্যান আহসান হাবীব লেলিন বলেন, “নীলফামারীর উন্নয়নে সনাতনীসহ সকল সম্প্রদায়ের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে এগিয়ে গেলেই একটি উন্নত ও সমৃদ্ধ নীলফামারী গড়া সম্ভব।” 

তিনি সামাজিক সম্প্রীতি বজায় রেখে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে নীলফামারী-২ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস‍্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, “সনাতনী সম্প্রদায়ের মানুষ সবসময় এই এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি নির্বাচিত হলে সবার অধিকার ও উন্নয়ন সমানভাবে নিশ্চিত করতে কাজ করবো।” তিনি শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকারের কথা জানান।

নীলফামারী কালি মন্দিরের সভাপতি তাপস সাহা বলেন, “এই ধরনের মতবিনিময় সভা সনাতনী সম্প্রদায়ের সমস্যাগুলো তুলে ধরার পাশাপাশি পারস্পরিক বোঝাপড়া বাড়ায়। উন্নয়নের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।”

সভাপতির বক্তব্যে নীলফামারী কেন্দ্রীয় শিব মন্দিরের সভাপতি তিমির নন্দী তপন বলেন, “উন্নয়ন মানে শুধু রাস্তা-ঘাট নয়, মানুষের নিরাপত্তা, সম্মান ও অধিকার নিশ্চিত করাও উন্নয়নের অংশ। সনাতনী সম্প্রদায়ের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

মতবিনিময় সভায় বক্তারা নীলফামারীর সার্বিক উন্নয়ন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য বজায় রাখতে নিয়মিত এ ধরনের আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy