ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ফুলবাড়ীতে ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল আটক করেছে। আটককৃত

2026-01-16T20:19:17+00:00
2026-01-16T20:19:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৮:১৯ পিএম   (ভিজিট : ৫৫)
X

দিনাজপুরের ফুলবাড়ীতে ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল আটক করেছে। আটককৃত মালামালের বাজারমূল্য প্রায় ২ লাখ ৪১ হাজার ২০০ টাকা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে ফুলবাড়ী ২৯ বিজিবির অধীনস্থ খানপুর বিওপি ও রসুলপুর বিওপি পৃথক দুটি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে। অভিযানে ৭৬০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ এবং ১ হাজার ৫৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।

ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল উদ্ধার এবং জড়িত আসামিদের আটকের কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy