প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩৬ পিএম (ভিজিট : ১২২)

X
বাজারে চলমান এলপি গ্যাস সংকট নিরসন ও ভোক্তা অধিকার সংরক্ষণে মহেশখালীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৬ জানুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন জনাব মো: আবু জাফর মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মহেশখালী।
অভিযানকালে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ (তিন) জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৩ (তিন)টি মামলায় মোট ৫,৪০০/- (পাঁচ হাজার চারশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, বাজারে নিত্যপণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিতকরণ, এলপি গ্যাসের কৃত্রিম সংকট রোধ এবং ভোক্তা স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।