শ্রীনগরে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷শুক্রবার (১৬ জানুয়ারি)

2026-01-16T20:39:04+00:00
2026-01-16T20:39:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীনগরে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩৯ পিএম   (ভিজিট : ১২৮)
X

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ 

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে শ্রীনগর উপজেলায় কোলাপাড়া ইউনিয়ন  বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলহাজ্ব মমিন আলীর নিজ বাড়ীতে  এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷ 

কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব লুৎফর রহমান অরুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও  উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলী।

ইউনিয়ন বিএনপির সাবেক সাঃ সম্পাদক কামরুজ্জামান পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাঃ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সিনিঃ সহ-সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, সাবেক সাঃ সম্পাদক আওলাদ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ভুইয়া, শ্রমিকদলের সাবেক সভাপতি নাফিস খান, কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি জামাল হোসেন, বিএনপি নেতা মামুন খান,যুবদলের সভাপতি শহিদুল ইসলাম, সাঃ সম্পাদক স্বাধীন,সাবেক সভাপতি এনামুল হক টিপু, সাঃ সম্পাদক মোকসেদুর রহমান, ছাত্রদলের সাবেক সভাপতি সনেট, সাঃ সম্পাদক নাহিদ হোসেন, ছাত্রনেতা কবির হোসেনসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy