প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৯:৫৩ পিএম (ভিজিট : ১১৫)

X
খুলনা নগরীর মুজগুন্নিতে রেহেনা আক্তার (২০) নামে এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেলে মুজগুন্নি ১৩ নম্বর রোডের হোস্টেল থেকে খুলনা পি এইচ ডি মিডউইফারি নার্সিং ইনস্টিটিউট এর হোস্টেল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও তার সহপাঠিরা জানায়, বন্ধের দিনে হোস্টেলের ৫ম তলার উত্তর পাশে তার রুমে কেউ ছিল না। বিকেলে ফ্যানের হুকের সাথে নিজ ওরনায় জড়িয়ে ঝুলে থাকা অবস্থায় সহপাঠিরা বাইরে থেকে ডাক-চিৎকার দেয়। পরে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে সহপাঠিরাই খুলনা মেডকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। .
খালিশপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুজ্জামান জানান, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বিছল আশাশুনি গ্রামের রেহেনা আক্তার (২০) ওই প্রতিষ্ঠানের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাবার নাম মোঃ আঃ রহিম। ঘটনার কারণ এখণও জানা যায়নি। প্রকৃত তথ্য উৎঘাটনে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।