গলাচিপায় নৌবাহিনীর অভিযানে নিষিদ্ধ জাল উদ্ধার

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপায় রামনাবাদ নদ ও আগুনমুখা নদীর মোহনায় কম্বিং অপারেশনের দ্বিতীয় ধাপে অভিযান চালিয়ে নিষিদ্ধ চরঘেরা, বাধা ও

2026-01-17T10:41:39+00:00
2026-01-17T10:41:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গলাচিপায় নৌবাহিনীর অভিযানে নিষিদ্ধ জাল উদ্ধার
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১০:৪১ এএম   (ভিজিট : ৬১)
X

পটুয়াখালীর গলাচিপায় রামনাবাদ নদ ও আগুনমুখা নদীর মোহনায় কম্বিং অপারেশনের দ্বিতীয় ধাপে অভিযান চালিয়ে নিষিদ্ধ চরঘেরা, বাধা ও কারেন্ট জাল উদ্ধার করা হয়। 

শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উদ্ধারকৃত জাল গলাচিপা সদর ইউনিয়নের অক্কারাম স্লুইস গেট সংলগ্ন নদীর পাড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। উদ্ধারকৃত ৭ হাজার মিটার জালের বর্তমান বাজার মূল্য ১ লাখ ৯০ হাজার টাকা।

এসময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবি, বাংলাদেশ নৌবাহিনীর পেটি অফিসার শফিক এলএমই এনামুল, এবি রাসেল, ফিরোজ ও এমএ-১ সৈকত, কালের কন্ঠের প্রতিনিধি সাইমুন রহমান এলিট, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি সঞ্জিব দাস প্রমুখ।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবি বলেন, রামনাবাদ নদ ও আগুনমুখা নদীর মোহনায় কম্বিং অপারেশনের দ্বিতীয় ধাপে নৌবাহিনীর পেটি অফিসার শফিকের নেতৃত্বে অভিযান চালিয়ে নিষিদ্ধ এ জাল উদ্ধার করা হয়। এ কম্বিং অপারেশন আগামী ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy