
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভালুকা (ময়মনসিংহ-১১) আসনের ভোট কেন্দ্রগুলো পরিদর্শন শুরু করেছেন, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন। তিনি প্রতিদিনই উপজেলার কোনো না কোনো ভোটকেন্দ্র পরিদর্শন করছেন।
প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানের উপস্থিতে ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত ভোট কেন্দ্রগুলো ধারাবাহিকভাবে পরিদর্শন করা হচ্ছে। পরিদর্শনকালে কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থায় সিসিটিভি ক্যামেরা সকল ভোটকেন্দ্রেই স্থাপনের কাজ শুরু হয়েছে, কক্ষ বিন্যাস, ভোটগ্রহণের পরিবেশ, উপকরণ সংরক্ষণ কক্ষ এবং প্রবেশপথের সুবিধাসমূহ পর্যবেক্ষণ করছি।
পরিদর্শনের উদ্দেশ্য উল্লেখ করে তিনি জানান, সামনে নির্বাচনে যাতে করে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করা যা্র, একই সঙ্গে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এসব বিষয়ে কেন্দ্রভিত্তিক সব ধরনের ব্যবস্থা পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গণভোটের প্রচারণার অংশ হিসাবে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে আলোচনা বা সভা করা হচ্ছে, পাড়ায় মহল্লায় লিফলেট বিতরণ করা হচ্ছে, সকল সরকারি দপ্তরে, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে, পৌরসভা সহ উপজেলার বিভিন্ন জনবহুল স্থানে বিলবোর্ড ও ব্যানার স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, ময়মনসিংহ-১১(ভালুকা) নির্বাচনী এলাকা ১১টি ইউনিয়ন, ১টি পৌরসভায় ১০৭ টি ভোটকেন্দ্রের মধ্যে মহিলা ৭টি, পুরুষ ৭টি, সাধারন ৯৩ টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার ৩ লাখ ৫৮ হাজার ৬শত ৫৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।