
X
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযানে ১.২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার-১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
১৬ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ সকাল ০৬:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন আমনুরা ঝিলিম বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোঃ আলম আলী (৪৮), পিতা—মৃত বাহার আলী, মাতা—মৃত ফাতেমা, সাং—আমনুরা ঝিলিম বাজার, ইউপি—ঝিলিম, থানা—চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা—চাঁপাইনবাবগঞ্জ-কে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তার দখল ও হেফাজত থেকে একটি কাপড়ের ব্যাগে কাগজে মোড়ানো ছোট-বড় ২০৬টি গাঁজার পুড়িয়া (ওজন ১ কেজি) এবং অপর একটি ব্যাগে পলিথিনে মোড়ানো ছোট-বড় ২৬টি গাঁজার পোটলা (ওজন ২৫০ গ্রাম) উদ্ধার করা হয়। এসময় সর্বমোট ১.২৫০ (এক দশমিক দুই পাঁচ শূন্য) কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলার আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক ট্রাস্কফোর্স অভিযানে ৬জন আটক। ৬ মাসের জেলসহ বিভিন্ন মেয়াদে সাজা।
তারিখঃ ১৫/০১/২০২৬ খ্রি.সময়ঃ ১৬:০০ঘটিকা
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন ফকির পাড়া বস্তি এবং রেহায়চর বিভিন্ন এলাকায় আসামি
ক) মো: হাসান আলী (৪৬), পিতাঃ মন্টু আলী, সাং: ফকির পাড়া
খ) শ্রী: কাজল কর্মকার (৩৭), পিতা শ্রী: নেপাল কর্মকার, সাং: রেহাইচর
গ) মোঃ হারুন (৩৫), পিতা: মো: মিজানুর রহমান , সাং: রেহাইচর
ঘ) মোঃ মোহাইমেনুল ইসলাম (৩৪), পিতা: মৃত মোহতারেম আলী , সাং: আজাইপুর
ঙ) মো: মাহাবুব (৩৩), পিতা মৃত আমির আলী, সাং: রেহাইচর
চ) মো: নাদিম হোসেন(৫১), পিতা: মৃত আমিনুল ইসলাম, সাং-শিবতলা নতুন পাড়া
সর্ব থানা: সদর মডেল, জেলা: চাঁপাইনবাবগঞ্জ।
১। গাঁজা = ২০ গ্রাম।
২। গাঁজা = ২০ গ্রাম।
৩। গাঁজা = ২০ গ্রাম।
৪। গাঁজা = ১০ গ্রাম।
৫। গাঁজা = ১০ গ্রাম।
৬। গাঁজা = ১০ গ্রাম সহ ০৬ জন আসামি গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: সাব্বির আহমেদ রোবেল ০১ নং আসামিকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড, ২নং, ৩নং,আসামিকে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড এবং ৪নং ও ৫নং আসামীকে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ (একশত) টাকা অর্থদন্ড এবং ৬ নং আসামীকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদন্ড প্রদান করেন।