দিঘিরপাড় বাজারে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এক আইনশৃঙ্খলা সভা

2026-01-17T11:38:02+00:00
2026-01-17T11:38:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দিঘিরপাড় বাজারে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১১:৩৮ এএম   (ভিজিট : ১৫৫)
X

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বাজারের দুধপট্রি এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু। তিনি বলেন, বাজার ও আশপাশের এলাকায় চুরি, ছিনতাইসহ যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবসায়ী ও সাধারণ জনগণের সহযোগিতা অপরিহার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘিরপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউল্লাহ খান, দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তাজুল ইসলাম, বাজার কমিটির সহ-সভাপতি আবুল কাশেম খান, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিএম মনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক জনি খান। সভায় সভাপতিত্ব করেন দিঘিরপাড় ইউনিয়ন পরিষদ ও বাজার কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবু কাওসার সোহেল মিজি।

তিনি বলেন, দিঘিরপাড় বাজারকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে ব্যবসায়ী, বাজার কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভা সঞ্চালনা করেন বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. রফিজল হক মোল্লা। এছাড়া বাজারের ব্যবসায়ী মো. মোক্তার হোসেন, নজরুল ইসলাম মোল্লা, শামীম মোল্লা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বাজারে বিদ্যমান বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে মতামত দেন।সভা শেষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বাজার কমিটি ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy