নরসিংদী-৪ আসনের বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার, মনোহরদী উপজেলা প্রেসক্লাবের নিন্দা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলের বিরুদ্ধে অনলাইনে

2026-01-17T12:29:27+00:00
2026-01-17T12:53:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নরসিংদী-৪ আসনের বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার, মনোহরদী উপজেলা প্রেসক্লাবের নিন্দা
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১২:২৯ পিএম  আপডেট: ১৭.০১.২০২৬ ১২:৫৩ পিএম  (ভিজিট : ২৭৮)
X

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলের বিরুদ্ধে অনলাইনে বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। তার ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এ অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে দাবি করেছে মনোহরদী উপজেলা প্রেসক্লাব।

শুক্রবার বিকেলে প্রেসক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে জনমনে ভুল ধারণা সৃষ্টি করার অপচেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচার কেবল একজন ব্যক্তিকেই নয়, বরং দেশের গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করে।  

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বীর মুক্তিযোদ্ধা হিসেবে সরদার সাখাওয়াত হোসেন বকুলের গৌরবোজ্জ্বল ভূমিকা ও দীর্ঘদিনের রাজনৈতিক অবদান এলাকাবাসীর কাছে সুপরিচিত। তার সুনাম ক্ষুণ্ন করতে পরিচালিত এ অপতৎপরতা নিন্দনীয় ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সিঃ সহ সভাপতি  মোঃ তাজুল ইসলাম বাদল এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সারা বাংলা ভাষা বাসী মানুষের সু পরিচিত মুখ, টক শো খাত, মনোহরদী বেলাবরের ৩ বারের বিপুল ভোটে বিজয়ী সাবেক  এমপি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড সরদার সাখাওয়াত হোসেন বকুল (মনোহরদী-বেলাব ৪)  বিগত দিনে মসজিদ, মন্দির ব্রীজ কালভার্ট, স্কুল কলেজ মাদ্রাসা সহ, বিভিন্ন উন্নয়ন করে মানুষের কাছে উন্নয়নের রুপকার হিসেবে পরিচিত হয়েছেন। এবারও আসন্ন সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার সম্ভাবনায়, প্রতিপক্ষ  ও কিছু কুচক্রীমহল সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনলাইনে মিথ্যা বানোয়াট, মনগড়া তথ্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে। 

এসব অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন অবিলম্বে অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের যেকোনো তথ্য প্রচারের আগে যথাযথভাবে সত্যতা যাচাই-বাছাই করে প্রচার করার আহ্বান জানানো হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy