প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৫:০৪ পিএম (ভিজিট : ১২৫)

X
দিনাজপুরের বিরামপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন দিনাজপুর জেলা দক্ষিণ শাখার উদ্যোগে ৪'শ ৯১ জন্য শিক্ষার্থীকে মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এর পুরস্কার প্রদান করা হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় আদর্শ হাইস্কুল মিলনায়তনে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন দিনাজপুর জেলা দক্ষিণ শাখার উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিরামপুর আদর্শ হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠানে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের দিনাজপুর জেলা দক্ষিণ শাখার চেয়ারম্যান সাজিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয় শাখার চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম।
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন দিনাজপুর জেলা দক্ষিণ শাখার আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ট্যালেন্টপুল গ্রেডে ৪০ জন, সাধারণ গ্রেডে ১'শ ৯ জন ও বিশেষ বৃত্তি গ্রেডে ৩'শ ৪২ জনসহ ৪'শ ৯১ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি পুরস্কার প্রদান করা হয়।
শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাবৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরধারী ফুলবাড়ি উপজেলার আলো রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী হাসান আল তুরাবীকে সেরা বিজয়ী হিসেবে ল্যাপটপ পুরস্কার দেওয়াসহ অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত অন্যান্য শিক্ষার্থীদের মেধাবৃত্তি সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, গতবছর ৩১ অক্টোবর দিনাজপুরের বিরামপুর, হাকিমপুর, পার্বতীপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও ফুলবাড়ি উপজেলার ১২টি কেন্দ্রে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ হাজার ১'শ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ওই পরীক্ষায় চতুর্থ থেকে দশম শ্রেণির পাঠ্যবই থেকে ৭৫ নম্বর ও ৩০ নম্বরের সাধারণ জ্ঞানসহ ১'শ নম্বরের এমসিকিউ প্রশ্ন করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে কিশোরকণ্ঠ ফাউন্ডেশলন দিনাজপুর জেলা দক্ষিণ শাখার উপদেষ্টা আনোয়ারুল ইসলাম ও মুহাদ্দিস ডক্টর এনামুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম ও হাকিমপুর উপজেলা শাখার আমির আমিনুল ইসলামসহ ছয় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।