সোনারগাঁওয়ে ৮ শ্রমিককে ‘ডাকাত’ আখ্যা দিয়ে ব্যাপক গণপিটুনি

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সোনারগাঁও উপজেলার এশিয়ান হাইওয়ে রাস্তার সিংলাবো ব্রিজ এলাকায় ৮ শ্রমিককে ডাকাত আখ্যা দিয়ে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ

2026-01-17T18:00:04+00:00
2026-01-17T18:22:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অল্পের জন্য প্রাণ রক্ষা
সোনারগাঁওয়ে ৮ শ্রমিককে ‘ডাকাত’ আখ্যা দিয়ে ব্যাপক গণপিটুনি
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৬:০০ পিএম  আপডেট: ১৭.০১.২০২৬ ৬:২২ পিএম  (ভিজিট : ২০৪)
X

সোনারগাঁও উপজেলার এশিয়ান হাইওয়ে রাস্তার সিংলাবো ব্রিজ এলাকায় ৮ শ্রমিককে ডাকাত আখ্যা দিয়ে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।

পুলিশের কাছে সোপর্দকৃত সোপর্দ হলো, শিপন (১৪), মো. মিন্টু মিয়া (২৩), রাজু মিয়া (২০), মো. হৃদয় বিশ্বাস (২২), জাকিরুল (২৪), মো. সাগর (২০), দিগেন্দ্র বর্মন (১৭) ও আব্দুল্লাহ (২১)। 

পুলিশ আহত শ্রমিকদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেছেন।

পরে দুপুরে জেলার রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ইউনাইটেড প্লাষ্টিক উড ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপক মশিউর রহমানের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়।

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মো. রাশেদুল ইসলাম খাঁন জানান, শুক্রবার রাত ৮টার দিকে জেলার রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ইউনাইটেড প্লাষ্টিক উড ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেডের ৮জন শ্রমিক ছুটির দিন থাকায় তারা সোনারগাঁও পেরাব এলাকায় পিকনিকে ঘুরতে আসেন। 

সন্ধ্যার পর এশিয়ান হাইওয়ের সিংরাব এলাকায় দিয়ে ফিরে যাওয়ার সময় এলাকাবাসী ৮ শ্রমিককে ডাকাত সন্দেহে আটক করে মারধর করে। এসময় তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করতে গিয়ে জনরোষে পড়ে। জনগণের হাত থেকে বহু চেষ্টায় আহত ৮ জন শ্রমিককে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।

রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ইউনাইটেড প্লাষ্টিক উড ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপক মশিউর রহমান বলেন, ৮জনই তাদের কারখানার শ্রমিক এবং কখনই শ্রমিকেরা কোনো অপরাধের সঙ্গে জড়িত না।

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মো. রাশেদুল ইসলাম খাঁন বলেন, মারধরের শিকার ৮ জন শ্রমিকের ব্যাপারে খোঁজখবর নেয়া হয়েছে। তারা নিরাপরাধ হওয়ায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে। এরপর কোম্পানির ম্যানেজারের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy