মধ্যনগরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ জানুয়ারি)

2026-01-17T19:43:51+00:00
2026-01-17T19:43:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মধ্যনগরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৭:৪৩ পিএম   (ভিজিট : ১০৮)
X

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৭ জানুয়ারি) মধ্যনগর বি পি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের খেলার মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা বিএনপির আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, এতে যৌথ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু ও মোঃ কামাল হোসেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বার্সোলে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংযোক্ত ২ ধানের শীষের মনোনীত প্রার্থী কামরুজ্জামান (কামরুল)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে দেশনেত্রীর আদর্শ সকলেই অনুসরণ করে, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার পুনরুদ্ধার করতে হবে।

এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে উপজেলা বড় মসজিদের ইমাম আবুল হাসান আকঞ্জি বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy