গোলাপগঞ্জে এম এইচ মিলাদ ১ম মেধাবৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ

গোলাপগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিলেটের গোলাপগঞ্জে এম এইচ মিলাদ ১ম মেধাবৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার পৌর

2026-01-17T21:42:45+00:00
2026-01-17T21:42:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোলাপগঞ্জে এম এইচ মিলাদ ১ম মেধাবৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ
গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৯:৪২ পিএম   (ভিজিট : ১৩৬)
X

সিলেটের গোলাপগঞ্জে এম এইচ মিলাদ ১ম মেধাবৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার পৌর শহরের হাজী জছির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৫ম শ্রেণীর মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র-সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে বৃত্তি পরিচালনা কমিটির উপদেষ্টা এডভোকেট মামুন আহমদ রিপনের সভাপতি ও আহবায়ক ফাহিম আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবী ও শিক্ষানুরাগী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, সাংবাদিক ও কলামিস্ট আনোয়ার শাহজাহান, বৃত্তি পরিচালনা কমিটির উপদেষ্টা মিনহাজ উদ্দিন চৌধুরী, নিজামুল কাদির চৌধুরী লিপন, সালাউদ্দিন আহমদ, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ জিন্নুর আহমদ চৌধুরী, হাজী জছির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ উদ্দিন, সরকারি এমসি একাডেমির সহকারী শিক্ষক জাকির হোসাইন। 

অনুষ্ঠানে বৃত্তি পরিচালনা কমিটির সিনিয়র সদস্য আব্দুল্লাহ আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাজহারুল ইসলাম হাসান ও ফৌজিয়া আক্তার। 

এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবে সহসভাপতি দেলোয়ার হোসেন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সামিল হোসেন, বৃত্তি পরিচালনা কমিটির সদস্য তামিম আহমদ, ইসমাইল হোসেন, মাহি আল জামি প্রমুখ। 

অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী উপজেলার ১৯টি বিদ্যালয়কে সম্মাননা ও উত্তীর্ণ ৩৫ জন শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy