প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১২:২৫ পিএম (ভিজিট : ১০৯)

X
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট সন্তান ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোকে জামায়াত নেতা আমির হামজা কুকুর বলার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল, কুশপুত্তলিকায় জুতার মালা ও দাহ করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারী) দিবাগত রাতে ঈশ্বরদী উপজেলা বিএনপির আয়োজনে এ কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর সার্বিক দিক নির্দেশনায় বিক্ষোভ মিছিলটি শহরের রেলওয়ে গেটস্থ বাস টার্মিনাল থেকে শুরু করে পৌষ্ট অফিস মোড়, হাসপাতাল রোড হয়ে ঈশ্বরদী ষ্টেশন রোডস্থ বাজারের প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দীন মালিথা, আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচীব ফারুক আহম্মেদ, ঈশ্বরদী পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি এসএম ফজলুর রহমান, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, বিএনপি নেতা আতাউর রহমান পাতা, আনোয়ার হোসেন জনি, আমিনুর রহমান স্বপন, আক্কাস আলী মেম্বর, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শহীন, শিল্প ও বনিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, যুবদলনেতা নুরে আলম মোস্তফা শ্যামল, মামুনুর রশিদ নান্টু, মাহমুদুর রহমান জুয়েল, যুবদল নেতা মাহমুদ হাসান, আকতার হোসেন নিপা প্রমূখ।