পাবনার এডওয়ার্ড কলেজে ছয়তলা ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

ছাত্রদের আবাসন সংকট দূর করতে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে ছয়তলা বিশিষ্ট নতুন ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।রবিবার (১৮

2026-01-18T15:05:52+00:00
2026-01-18T15:05:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাবনার এডওয়ার্ড কলেজে ছয়তলা ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৩:০৫ পিএম   (ভিজিট : ৭২)
X

ছাত্রদের আবাসন সংকট দূর করতে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে ছয়তলা বিশিষ্ট নতুন ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পাবনা পৌরসভার সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু।

এবি ট্রাস্টের উদ্যোগ ও কাতার চ্যারিটির অর্থায়নে নির্মাণকাজ শুরু হওয়া এই ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন কলেজের সাবেক শিক্ষক প্রফেসর শিবজিত নাগ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর কলিমুদ্দিন, কলেজের সাবেক ছাত্রনেতা নুর মোহাম্মদ মাসুম বগা এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস কাব্য।

কলেজ কর্তৃপক্ষ জানান, শতবর্ষী এ কলেজে শিক্ষার্থীদের আবাসন সংকট দীর্ঘদিনের। বিভিন্ন প্রচেষ্টা সত্ত্বেও পূর্বে এটি সমাধান সম্ভব হয়নি। এবি ট্রাস্ট ও কাতার চ্যারিটির সহায়তায় এবার এই সমস্যা দূর করার আশা করা হচ্ছে। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy