প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৩:১৬ পিএম (ভিজিট : ৮৮)

X
রাজবাড়ীতে ঠিকাদার আবুল হোসেম সুজনের জিপ চাপায় পাম্পকর্মী রিপন সাহা নিহত হওয়ার ঘটনায় জেলা যুবদলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) সকালে রাজবাড়ী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল আনাম বকুল বলেন, যুবদল সুশৃঙ্খল ও আদর্শিক রাজনীতির পক্ষপাতী; অপরাধী যেই হোক তার শাস্তি দাবি করা হচ্ছে।
বকুল জানান, নিহত রিপন সাহার ওপর গাড়ি চাপার ঘটনা গত শুক্রবার গোয়ালন্দ মোড়ে ঘটে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। সিসি ফুটেজে ঠিকাদার আবুল হোসেম সুজন ও তার ড্রাইভারকে শনাক্ত করা হয়েছে এবং হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: মনোয়ার হোসেন মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো: আব্দুল্লা আল মামুন সম্রাট, যুগ্ম আহ্বায়ক খায়রুজ্জামান, সদস্য সচিব মো: মামুনুর ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক মো: সামছুল আলম খান রানা, সদস্য সচিব মো: গোলাম মহিউদ্দিন আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।