হাবিপ্রবিতে সিএসই ফ্যাকাল্টির কনফারেন্স রুম উদ্বোধন

হাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের নতুন কনফারেন্স রুম উদ্বোধন

2026-01-18T15:26:23+00:00
2026-01-18T15:41:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাবিপ্রবিতে সিএসই ফ্যাকাল্টির কনফারেন্স রুম উদ্বোধন
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৩:২৬ পিএম  আপডেট: ১৮.০১.২০২৬ ৩:৪১ পিএম  (ভিজিট : ১৮৩)
X

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের নতুন কনফারেন্স রুম উদ্বোধন ও ডিনের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  

আজ রবিবার দুপুর ১২টায় কুদরত ই খোদা একাডেমিক ভবনের ৬ষ্ঠ তলায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়। 

প্রধান অতিথি হিসেবে কনফারেন্স রুম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এনামউল্যা। 

এ সময় উপস্থিত ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর কবির এবং রেজিস্ট্রার প্রফেসর ড. আবু হাসান।  
অনুষ্ঠানে নবনিযুক্ত ডিন প্রফেসর ড. মো. সুলতান জামিল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। এর আগে সিএসই অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রফেসর ড. দেলোয়ার হোসেন।  

উদ্বোধনী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সিএসই অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। নতুন কনফারেন্স রুম উদ্বোধনের মাধ্যমে অনুষদের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।  




  বিষয়:   হাবিপ্রবি  ফ্যাকাল্টি  কনফারেন্স  উদ্বোধন  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy