ঢাবিতে কনসার্টে ফ্রি সিগারেট বিতরণ নিয়ে যা বলছেন জুমা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

শীতার্তদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও স্পিরিট অব জুলাই নামে একটি প্ল্যাটফরমের উদ্যোগে আয়োজিত

2026-01-18T15:47:32+00:00
2026-01-18T15:53:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাবিতে কনসার্টে ফ্রি সিগারেট বিতরণ নিয়ে যা বলছেন জুমা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৩:৪৭ পিএম  আপডেট: ১৮.০১.২০২৬ ৩:৫৩ পিএম  (ভিজিট : ১৪১)
X

শীতার্তদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও স্পিরিট অব জুলাই নামে একটি প্ল্যাটফরমের উদ্যোগে আয়োজিত ‘কুয়াশার গান’ সংগীতানুষ্ঠানে স্মোকিং জোনে বিনামূল্যে সিগারেট বিতরণ করা হয়েছে। এ ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে সংগীতানুষ্ঠানের আয়োজক ডাকসু ও স্পিরিটস অব জুলাই।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ।

এর আগে গত ১৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দাতব্য এই সংগীতানুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় ডাকসু ও স্পিরিটস অব জুলাই। ১৭ জানুয়ারি বিকেল থেকে এই সংগীতানুষ্ঠান ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়৷ সংগীতানুষ্ঠান কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হলে মাঠের মধ্যে স্মোকিং জোনে ফ্রি-তে সিগারেট বিতরণ করতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে এ নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনা করছেন।

সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। তিনি লিখেছেন, ডাকসুর আয়োজনে সিগারেটের বিতরণ যেমন কাম্য না, তেমন গোলামি না আজাদি স্লোগানের বিপরীতে গোলামি করতে চাওয়াও কাম্য না। একটা দিয়ে আরেকটারে কাউন্টার করে নিজেদের ভুল জাস্টিফাই করা বন্ধ করেন উভয় পক্ষ।

এদিকে সামাজিক মাধ্যমে এই ঘটনায় তীব্র সমালোচনা হয়েছে।




  বিষয়:   ঢাকা বিশ্ববিদ্যালয়  ডাকসু  স্পিরিট অব জুলাই  কুয়াশার গান 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy