আটোয়ারীতে সনাতনীদের সাথে মতবিনিময় করলেন নিপুন রায়

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বসবাসরত সনাতনী সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী।রোববার

2026-01-18T16:15:47+00:00
2026-01-18T16:15:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আটোয়ারীতে সনাতনীদের সাথে মতবিনিময় করলেন নিপুন রায়
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৪:১৫ পিএম   (ভিজিট : ২১১)
X

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বসবাসরত সনাতনী সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী।

রোববার (১৮ জানুয়ারি) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি উপজেলার সনাতনী অধ্যুষিত আলোয়াখোয়া ইউনিয়নের বিভিন্ন পাড়ায় মতবিনিময় সভা করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এ সময় নিপুন রায় চৌধুরীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ. মজিদ, আটোয়ারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মো. নজরুল ইসলাম দুলাল, সাবেক ভাইস চেয়ারম্যান মো. শাহাজাহান আলী, জেলা মহিলা দলের আহ্বায়ক আঞ্জুমানয়ারা মুক্তি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক অলেন চন্দ্র ঘোষ, আলোয়াখোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুজ্জামান আতা ছাড়াও বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সুদূর রাজধানী ঢাকা থেকে এসে সনাতনী সম্প্রদায়ের মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং ধানের শীষের পক্ষে ভোট চাওয়াকে স্থানীয় সনাতনী জনগোষ্ঠীর মানুষ গুরুত্বের সঙ্গে দেখছেন।

মতবিনিময় সভায় নিপুন রায় চৌধুরী বলেন, “ধানের শীষে ভোট দিলে আমরা সবাই নিশ্চিন্তে এ দেশে বসবাস করতে পারব। পাশাপাশি নির্বিঘ্নে ও স্বাধীনভাবে আমাদের ধর্মীয় পূজা-পার্বণ পালন করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা, অধিকার ও মর্যাদার রাজনীতিতে বিশ্বাস করে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy