নেত্রকোনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

সারাবাংলা

নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

2026-01-18T17:00:41+00:00
2026-01-18T17:00:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেত্রকোনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৫:০০ পিএম   (ভিজিট : ১৯১)
X

নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক  (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা বিনতে রফিক, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম প্রমুখ। সভায় কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। 

 সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, জেলার সার্বিক উন্নয়নে সকলকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। চলমান প্রতিটি উন্নয়ন প্রকল্পের কাজ যথাসময়ে বাস্তবায়ন করতে হবে। সকলের আন্তরিক এবং সম্মিলিত প্রচেষ্টায় জেলার উন্নয়ন সম্ভব হবে।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy