ভূঞাপুরে মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসায়ীকে জরিমানা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন না করা ও গ্যাস সিলিন্ডার ক্রয়ের পাকা রশিদ প্রদর্শন না করায় তিন

2026-01-18T17:58:45+00:00
2026-01-18T17:58:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসায়ীকে জরিমানা
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৫:৫৮ পিএম   (ভিজিট : ৪৬২)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন না করা ও গ্যাস সিলিন্ডার ক্রয়ের পাকা রশিদ প্রদর্শন না করায় তিন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মোট ৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ পরিচালনা করেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান বলেন- দোকানগুলোতে সরকার নির্ধারিত মূল্য তালিকা স্পষ্টভাবে প্রদর্শন না করা ও গ্যাস সিলিন্ডার ক্রয়ের পাকা রশিদ প্রদর্শন না করা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের পরিপন্থী। এ অপরাধে আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়। 

তিনি আরো বলেন- ভোক্তা অধিকার রক্ষা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের সতর্ক থাকার পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy