নীলফামারী ‎জেলা ছাত্র আন্দোলনের আমেলার পরিচিতি ও শপথ গ্রহণ

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার ছাত্র আন্দোলনের নবনির্বাচিত কমিটির আমেলার পরিচিতি ও শপথ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।নীলফামারী আইসিএবি

2026-01-18T18:05:39+00:00
2026-01-18T18:05:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারী ‎জেলা ছাত্র আন্দোলনের আমেলার পরিচিতি ও শপথ গ্রহণ
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৬:০৫ পিএম   (ভিজিট : ২০৪)
X

ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার ছাত্র আন্দোলনের নবনির্বাচিত কমিটির আমেলার পরিচিতি ও শপথ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। 

নীলফামারী আইসিএবি কার্যালয়ে জেলা সভাপতি মুহাঃ ফয়জুর রহমান বাপ্পি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ সাজু এর সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তরা বলেন, এ কমিটির মাধ্যমে আগামী দিনে জেলায় সুবার্তা বয়ে আসবে। কমিটির সকল সদস্যদের জনসাধারণের পাশে থাকার আহবান জানান নেতাকর্মীরা। এছাড়াও তারা আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে ইতিবাচক ফলাফল প্রকাশ করবে এই কমিটি। তবে দলীয় শৃঙ্খলা ও অন্যায় কর্মকান্ডে লিপ্ত হলে দল থেকে বহিষ্কার ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেন নেতাকর্মীরা।

‎এ সময় ‎উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা সভাপতি মৌলভী মুহাম্মদ ইয়াছিল আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মুহাম্মদ মুস্তাকিম বিল্লাহ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলার সভাপতি মুহাম্মদ মামুন ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলার সাবেক সভাপতি মুহাম্মদ রাসেল রানাসহ অনেকে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি হিজবুল্লাহ বাহার ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সঞ্চালনায় উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি মুহাম্মাদ ফয়জুর রহমান বাপ্পী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার তথ্য ও গবেষণা প্রচার সম্পাদক শাহাজাহান কবির তামিম।

পরে সৈয়দপুর উপজেলার শাখার ২০২৬ সেশনের জন্য মুহাম্মদ আল আমিনকে সভাপতি, আব্দুল্লাহ আল মামুনকে সহ-সভাপতি, আব্দুল কাদের খানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy