প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৬:২২ পিএম (ভিজিট : ১৪৭)

X
পোস্টাল ব্যালটে অসঙ্গতি ও শাকসু নির্বাচনের প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকায় নির্বাচন কমিশন ঘেরাও করার প্রতিবাদে শাবিতে বিক্ষুদ্ধ প্রার্থীদের জমায়েত।
ঢাকায় ছাত্রদলের অবস্থান ও শাকসুতে ভিপি পদপ্রার্থী মমিনুর রশিদ শুভর নির্বাচন স্থগিত চেয়ে রিটের প্রতিবাদে রবিবার দুপুর ২টায় প্রশাসনিক ভবন-১ এর সামনে অবস্থান নিয়েছেন বিক্ষুদ্ধ প্রার্থীরা।
এসময় ছাত্রশিবির সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্য সংবাদ সম্মেলন করে। এসময় তারা দুই দফা দাবি ঘোষণা করে। পরবর্তীতে ছাত্রদল সমর্থিত সম্মিলিত সাস্টিয়ান ঐক্য সংবাদ সম্মেলন করে।
ছাত্রশিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী দেলোয়ার হোসন শিশির বলেন, শাকসু নিয়ে একটি মহল শুরু থেকেই টালবাহানা করছে। তারা কয়েকটি ক্যাম্পাসে নিজেদের ভরাডুবি দেখে নির্বাচন এ লড়তে ভয় পাচ্ছে। নির্বাচন বানচাল করার পরিকল্পনাকারীদের বলতে চাই শাকসু নিয়ে কোনো টালবাহানা করলে নয় হাজার শিক্ষার্থী ভোটের মাধ্যমে তার জবাব দেবে।
ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী মুসতাকিম বিল্লাহ বলেন, আমরা সবাই শাকসু চাই এবং ২০ জানুয়ারিতেই চাই এতে কোনো সন্দেহ নেই। আমাদের প্যানেলে যারা আছেন সবাই শাকসুর পক্ষে। কাজেই কেন্দ্রীয় ছাত্রদল কি সিদ্ধান্তে পৌছায় তা আমরা জানিনা তবে আমরা শাকসু চাই এবং তা যেকোনো উপায়ে আদায় করে নিতে হবে।
জিএস পদপ্রার্থী ফয়সাল হোসাইন বলেন, শাকসু বানচালের জন্য ছাত্রদলের প্ররোচিত ভিপি পদপ্রার্থী রিট করার মাধ্যমে যে ষড়যন্ত্র করছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। ২০ তারিখে শাকসু আমাদের আদায় করে নিতে হবে এবং এ ব্যাপারে ভিসি স্যারের সাথে আমরা কথা বলেছি তিনি আমাদের আশ্বাস দিয়েছেন।