প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিতর সুযোগ দেয়া: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিশুদের মাঝে

2026-01-18T18:50:16+00:00
2026-01-18T18:50:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিতর সুযোগ দেয়া: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৬:৫০ পিএম   (ভিজিট : ১২১)
X

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিশুদের মাঝে সুপ্ত প্রতিভা  বিকশিত করার সুযোগ করে দেয়া। পার্বত্য অঞ্চলে শিশুদের পড়াশোনার ক্ষেত্রে নানান ধরনের সমস্যা রয়েছে। এর একটি দিক হলো দারিদ্র্য। দারিদ্র্যের কারণে ছেলেমেয়েরা ঠিকমতো পড়াশোনা করতে পারে না। দারিদ্র্যের কারণেই অভিভাবকরাও অনেক সময় সন্তানদের পড়াশোনা করাতে আগ্রহী হন না। 

আজ রবিবার খাগড়াছড়ি পার্বত্য জেলার টাউন হলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা-সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলের আরেকটি সমস্যা হলো দুর্গমতা। যোগাযোগ ব্যবস্থার প্রতিকূলতার কারণে শিক্ষক ও শিক্ষার্থীরা নানা সমস্যার সম্মুখীন হন। আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হলো ভাষাশিক্ষা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চাইলেই রাতারাতি সব সমস্যা সমাধান করে ফেলতে পারে না। তবে আমাদের যে পরিমাণ সক্ষমতা আছে, তার ভিত্তিতে প্রাথমিক শিক্ষার মান কীভাবে বাড়ানো যায় সে চেষ্টাই আমরা করে যাচ্ছি। দুর্গমতা ও দারিদ্র্যের ক্ষেত্রে আবাসিক বিদ্যালয় স্থাপন একটি ভালো সমাধান হতে পারে।

বক্তব্য প্রদানের পূর্বে উপদেষ্টা খাগড়াছড়ি পার্বত্য জেলা ও রাঙামাটি জেলার প্রত্যন্ত এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলেন এবং তাঁরা কাজ করতে গিয়ে যেসব বহুমুখী সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত শোনেন।
মতবিনিময় সভায় উপস্থিত প্রধান শিক্ষকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, আমাদের প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে শিশুদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে, তা বিকশিত করার সুযোগ করে দেওয়া। এই বিকাশ মানসিক ও শারীরিক উভয় ক্ষেত্রেই হতে হবে। শিশুদের পড়াশোনার পাশাপাশি তাদের নৈতিক বিকাশ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার বিষয়েও আমাদের সজাগ থাকতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রশাসক মো. আনোয়ার সাদাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএমইউ-এর মহাপরিচালক তসলিমা আক্তার এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। 

মতবিনিময় সভায় খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার উপজেলা শিক্ষা অফিসার, সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy