চিন্ময় কৃষ্ণসহ সব আসামির বিচার শুরুর আদেশ

অনলাইন ডেস্ক

সারাবাংলা

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ২৩ জন আসামির

2026-01-19T11:46:23+00:00
2026-01-19T11:46:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা
চিন্ময় কৃষ্ণসহ সব আসামির বিচার শুরুর আদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১১:৪৬ এএম   (ভিজিট : ৫৯)
X

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ২৩ জন আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) মো. জাহিদুল হক অভিযোগ গঠনের আদেশ দেন। এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে পুলিশ প্রিজন ভ্যানে করে আসামিদের আদালতে হাজির করা হয়।

আলোচিত এ হত্যা মামলা গত ৭ জানুয়ারি বিচারের জন্য চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠান মহানগর দায়রা জজ।

মামলার অভিযোগপত্রে ৩৯ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১৬ জন এখনো পলাতক রয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

অভিযোগ গঠনের শুনানি ঘিরে আদালত ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। টেরি বাজার, লালদীঘির পাড়, জেল রোড, কোতোয়ালী মোড়, জহুর হকার মার্কেট, হাজারী গলি ও কে সি দে রোডসহ আশপাশের এলাকায় পুলিশকে সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করতে দেখা যায়।

সকাল সাড়ে ৮টার দিকে আদালত ভবনের মূল প্রবেশপথে ব্যারিকেড দিয়ে পুলিশ সদস্যরা অবস্থান নেন। এ সময় আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারী ও সংবাদমাধ্যমকর্মীদের পরিচয়পত্র দেখিয়ে আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হয়। পরে সেনাবাহিনীর একটি টহল দল আদালত এলাকায় পৌঁছে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন চট্টগ্রামের আদালতে নাকচ করে তাকে কারাগারে পাঠানোর পর উদ্ভূত বিক্ষোভের ঘটনাপ্রবাহের মধ্যেই আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনা ঘটে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy