না‌জিরপু‌রে নিষিদ্ধ বন্যপ্রাণী সহ আটক

পি‌রোজপুর প্রতি‌নি‌ধি

সারাবাংলা

পিরোজপুরের নাজিরপুরে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষকসহ এক জনকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার রাত সাড়ে ৭টায় নাজিরপুর উপজেলার মাটিভাংঙ্গা

2026-01-19T12:17:50+00:00
2026-01-19T12:17:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
না‌জিরপু‌রে নিষিদ্ধ বন্যপ্রাণী সহ আটক
পি‌রোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১২:১৭ পিএম   (ভিজিট : ৯১)
X

পিরোজপুরের নাজিরপুরে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষকসহ এক জনকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার রাত সাড়ে ৭টায় নাজিরপুর উপজেলার মাটিভাংঙ্গা ইউনিয়ন থেকে ২টি তক্ষকসহ বদরুল ইসলাম নামের এক জনকে আটক করে ডিবি পুলিশ। উল্লেখ্য, তক্ষক গিরগিটির একটি প্রজাতি। আটককৃত বদরুল ইসলাম (৩৭) নাজিরপুর উপজেলার মাটিভাংঙ্গা ইউনিয়নের মাটিভাংঙ্গা গ্রামের মৃত মহল আলী সেখের পুত্র ও ০২ নং ওয়ার্ড বি‌এন‌পির সে‌ক্রেটারী। 

জেলা ডিবি পু‌লিশ জানায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম ও এসআই (নিরস্ত্র)/পলাশ বিশ্বাস এর নেতৃত্বে সংগীয় অফিসার ফোর্সসহ নাজিরপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও ছিনতাই প্রতিরোধ এর একটি সফল অভিযান পরিচালিত হয়। অভিযানে মোঃ বদরুল ইসলাম (৩৭), পিতা-মৃত মহর আলী শেখ, মাতা-বাহারুন্নেছা, সাং-মাহমুদকান্দা, ১নং মাটিভাঙ্গা ইউনিয়ন, থানা-নাজিরপুর, জেলা-পিরোজপুরকে নাজিরপুর থানাধীন ১নং মাটিভাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড, মাহমুদকান্দা সাকিনস্থ হাওলাদার বাড়ীর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর একটি নীল রংয়ের প্লাস্টিকের বক্সে রক্ষিত ০২ (দুই)টি ছাই রং এর তক্ষক সহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় নাজিরপুর থানায় বন্য প্রাণী (সংরক্ষন ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৪(খ) ধারায় নিয়মিত মামলা রুজু করা হইয়াছে আটককৃত যুবক বদরুল ইসলাম দির্ঘদিন ধরে তক্ষকসহ বিভিন্ন বন্যপ্রাণী ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে।   

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুল ইসলাম জানান, রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে বদরুল ইসলাম নামে এক যুবকে আটক করেছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তক্ষক ব্যবসার সাথে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy