সিলিন্ডারবাহী গাড়ি উল্টে ভিক্ষুক নিহত, আহত ২

অনলাইন ডেস্ক

সারাবাংলা

চট্টগ্রামের মীরসরাইয়ে এলপিজি সিলিন্ডারবাহী গাড়ি উল্টে ঘটনাস্থলেই এক পথচারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গাড়ির চালক

2026-01-19T13:10:47+00:00
2026-01-19T13:10:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিলিন্ডারবাহী গাড়ি উল্টে ভিক্ষুক নিহত, আহত ২
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১:১০ পিএম   (ভিজিট : ৫৯)
X

চট্টগ্রামের মীরসরাইয়ে এলপিজি সিলিন্ডারবাহী গাড়ি উল্টে ঘটনাস্থলেই এক পথচারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গাড়ির চালক ও চালকের সহকারী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের নিজামপুর সরকারি কলেজ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুর রহমান (৪২)।

তিনি উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার বাসিন্দা। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী, ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার উপজেলার নিজামপুর সরকারি কলেজ এলাকায় সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামমুখী লেনে একটি এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। উল্টে যাওয়ার আগে পাশে থাকা পথচারী ভিক্ষুককে ধাক্কা দেয় গাড়িটি।

এতে সড়ক বিভাজকের সঙ্গে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, 'সোমবার সকালে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের টিম গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে। নিহতের মরদেহ উদ্ধারের প্রস্তুতি চলছে। বিস্তারিত তথ্য পরে জানানো যাবে।

দুর্ঘটনার পর সড়কের চট্টগ্রামমুখী লেনে কিছুটা যানজট দেখা দেয়।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy