গাংনীতে নিরাপদ খাদ্য বিষয়ক ফ্লিপচার্ট ব্যবহারে কর্মশালা

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

মেহেরপুরের গাংনীতে ফ্লিপচার্ট ব্যবহার সংক্রান্ত একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে বাংলাদেশ

2026-01-19T13:46:15+00:00
2026-01-19T13:46:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাংনীতে নিরাপদ খাদ্য বিষয়ক ফ্লিপচার্ট ব্যবহারে কর্মশালা
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১:৪৬ পিএম   (ভিজিট : ৫৬)
X

মেহেরপুরের গাংনীতে ফ্লিপচার্ট ব্যবহার সংক্রান্ত একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

“জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” শ্লোগানে আয়োজিত এ কর্মশালায় গাংনী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রধানগণ  অংশগ্রহণ করেন। কর্মশালায় শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা তৈরিতে ফ্লিপচার্ট কীভাবে কার্যকরভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল আজিজ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, বরং সমাজের সকল স্তরের মানুষকে এ বিষয়ে সচেতন হতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা গড়ে তুললে ভবিষ্যতে একটি সুস্থ জাতি গঠন সম্ভব হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy