প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ২:৪৮ পিএম (ভিজিট : ৪৯)

X
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
রোববার (১৮ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উপজেলার শালমারা ইউনিয়নের উলিপুর গ্রামের আব্দুল বাকির ছেলে শাহ আলমের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে সোনাতলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ইনচার্জ আকরামুল হাসান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বাড়ির সব কটি ঘরে ছড়িয়ে পড়ে।
বাড়ির মালিক ও শীতবস্ত্র ব্যবসায়ী শাহ আলম জানান, আগুনে ঘরে রাখা নগদ প্রায় ৩ লাখ টাকাসহ আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। এতে তার আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।