প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৩:১৬ পিএম আপডেট: ১৯.০১.২০২৬ ৩:২১ পিএম (ভিজিট : ৯১)

X
চুয়াডাঙ্গায় কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এরপর উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে জেলা প্রশাসক মেলায় স্থাপন করা স্টলগুলো ঘুরে দেখেন।
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবীদ মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান ও কৃষি) দেবাশীষ কুমার দাস ও অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মিঠু চন্দ্র অধিকারী।
সভায় সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানো এবং কৃষকদের জীবনমান উন্নয়ন সম্ভব। কৃষিকে টেকসই করতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ অপরিহার্য।”
মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১৪টি স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলে উন্নত জাতের ফসল, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং কৃষিযন্ত্র প্রদর্শন করা হয়।