টাঙ্গাইলে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে মতবিনিময় সভা

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে টাঙ্গাইলে সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৯ জানুয়ারি) সকালে

2026-01-19T15:26:21+00:00
2026-01-19T15:26:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে মতবিনিময় সভা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৩:২৬ পিএম   (ভিজিট : ৬৯)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে টাঙ্গাইলে সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৯ জানুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে। টাঙ্গাইল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মুখ্য আলোচক ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়-এর  উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বক্তব্যে তিনি, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে জনগণের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মতবিনিময়ন সভায় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, সকল উপজেলা নির্বাহী অফিসার, সকল থানার অফিসার ইনচার্জ, সকল উপজেলা নির্বাচন অফিসার ও টাঙ্গাইল জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ  উপস্থিত ছিলন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy