গণভোটের পক্ষে কাজ করতে পারবেন প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা: আলী রিয়াজ

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন এবং এতে দেশের

2026-01-19T15:59:55+00:00
2026-01-19T15:59:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গণভোটের পক্ষে কাজ করতে পারবেন প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা: আলী রিয়াজ
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৩:৫৯ পিএম   (ভিজিট : ৭৬)
X

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন এবং এতে দেশের বিদ্যমান আইনে কোনো ধরনের বাধা নেই। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার দুপুরে ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটরিয়ামে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত বিভাগীয় প্রশাসনের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলী রিয়াজ বলেন, “কে ক্ষমতায় এলো বা কে গেলো তা বড় বিষয় নয়। সাদা ব্যালট পাঁচ বছরের জন্য সরকার নির্বাচনের সুযোগ তৈরি করবে, আর গোলাপি ব্যালট রাষ্ট্র সংস্কারের পথরেখা নির্ধারণ করবে।” তিনি আরও বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে এবং সে অনুযায়ী প্রতিশ্রুতিও দিয়েছে।

তিনি দাবি করেন, গণভোটকে ঘিরে যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, তারা সফল হবে না। কারণ জনগণ এখন সচেতন এবং রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা বুঝতে পারছে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এছাড়াও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

সভায় গণভোটের গুরুত্ব, প্রশাসনের ভূমিকা এবং ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy