প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৪:০৪ পিএম (ভিজিট : ৯১)

X
কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং বিদ্যমান আইন-শৃংখলা বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যাক্তি ও জনসাধারণের সাথে মত বিনিময় করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।
সোমবার বেলা সাড়ে ১০টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. জসিম উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং বিদ্যমান আইন-শৃংখলা বিষয়ে সভায় উপস্থিত কুষ্টিয়া-১ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কমকর্তা অনিন্দ্য গুহ। এ সভায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত সার্বিক বিষয় উপস্থাপন করেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিঃ কল্লোল বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেন, দৌলতপুর পুর থানার ওসি মো. আরিফুর রহমান প্রমুখ।