হাবিপ্রবিতে ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার কর্মশালা

হাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে “ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার”

2026-01-19T16:30:01+00:00
2026-01-19T16:30:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাবিপ্রবিতে ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার কর্মশালা
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৪:৩০ পিএম   (ভিজিট : ১৭০)
X

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে “ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার” বিষয়ক একটি দিনব্যাপী কর্মশালা। 

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম–১ এ কর্মশালার আয়োজন করে কনজিউমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ক্যাব যুব সংসদ এবং পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস।  

কর্মশালার শুরুতে রেজিস্ট্রেশন ও স্বাগত আপ্যায়নের মাধ্যমে অংশগ্রহণকারীদের বরণ করা হয়। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান। এরপর ক্যাবের প্রকল্প সমন্বয়কারী মারুফা কলি কর্মশালার উদ্দেশ্য ও ক্যাবের কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।  

জ্বালানি রূপান্তর ও সুবিচার বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাবের গবেষণা সমন্বয়কারী ইঞ্জিনিয়ার শুভ কিবরিয়া। ক্যাবের পক্ষ থেকে ন্যায্য জ্বালানি রূপান্তর সংক্রান্ত ১৩ দফা দাবি তুলে ধরেন ক্যাব যুব সংসদের সদস্য আরাফি সিরাজী অন্তর। শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন শিক্ষক, লেখক ও গবেষক গওহর নঈম ওয়ারা।  

কর্মশালার শেষ অংশে অংশগ্রহণকারীরা বিভিন্ন দলে ভাগ হয়ে গ্রুপ আলোচনায় অংশ নেন এবং জ্বালানি সুবিচার নিয়ে মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন। এই কার্যক্রমটি সমন্বয় করেন ক্যাবের প্রকল্প কর্মকর্তা সায়েদুল আবরার।  

কর্মশালায় বক্তারা জ্বালানি খাতে ন্যায্যতা, পরিবেশগত দায়িত্ব এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। শিক্ষার্থীরা নবায়নযোগ্য জ্বালানি, ভোক্তা অধিকার এবং টেকসই উন্নয়ন নিয়ে মতামত প্রদান করেন, যা ভবিষ্যতের জ্বালানি নীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশা করা হয়।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy