ভালুকায় নবজাতকের মরদেহ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে পরিত্যক্ত কার্টুনের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ।রোববার (১৮

2026-01-19T16:33:45+00:00
2026-01-19T16:33:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভালুকায় নবজাতকের মরদেহ উদ্ধার
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৪:৩৩ পিএম   (ভিজিট : ৪২)
X

ময়মনসিংহের ভালুকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে পরিত্যক্ত কার্টুনের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ। 


রোববার (১৮ জানুয়ারি) রাতে উপজেলায় হাজিরবাজার এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।


স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে একটি কার্টুন পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়, পরে কাছে গিয়ে কার্টুনের ভেতরে নবজাতক দেখতে পেয়ে তারা হাইওয়ে থানা পুলিশকে খবর দেয়।  খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতককে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।


ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদি মাসুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তিরা নবজাতকটিকে কার্টুনে ভরে মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে।  এখন পর্যন্ত শিশুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।  পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য শিশুটির মরদেহ ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  ময়নাতদন্ত শেষে মরদেহটি দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy