নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ টেকনাফে ওয়ারেন্টভুক্ত আসামি আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে

2026-01-19T16:37:26+00:00
2026-01-19T16:37:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ টেকনাফে ওয়ারেন্টভুক্ত আসামি আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৪:৩৭ পিএম   (ভিজিট : ১২৯)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী নিরবচ্ছিন্নভাবে অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদরের নাজির পাড়া এলাকায় নৌবাহিনী বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শামশুল হক ওরুফে বদাফুলাকে আটক করে। 

সোমবার (১৯ জানুয়ারী) দুপুরে এ তথ্য নিশ্চিত করে নৌবাহিনীর মিডিয়া কর্মকর্তা জানান- টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট গোপন তথ্যের মাধ্যমে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী শামশুল হকের অবস্থান জানতে পেরে টেকনাফ সদরের নাজিরপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এসময় নৌ কন্টিনজেন্ট এবং স্পেশাল ফোর্স এর অভিযানিক দলটি রাতের অন্ধকারে ধাওয়া করে শীর্ষ সন্ত্রাসী শামশুল হককে আটক করতে সক্ষম হয়। 

আটককৃত সন্ত্রাসীর তথ্যের ভিত্তিতে তার তরমুজ ক্ষেতের ছাপড়ি ঘর তল্লাাশি করে ২টি বিদেশি পিস্তল, ৩টি রাউন্ড পিস্তলের তাজা গোলা, শর্টগানের ২ রাউন্ড তাজা গোলা এবং ০১টি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়। আটককৃত সন্ত্রাসী শামশুল হক দীর্ঘদিন ধরে মাদক পাচার, মানুষকে জিম্মি করে অর্থ আদায় ও জোর পূবর্ক জমিদখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে। আটককৃত সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ তাকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়। 

উল্লেখ্য, আটককৃত সন্ত্রাসীর বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলার পাশাপাশি টেকনাফ থানায় একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। 

বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নৌবাহিনী সক্রিয় ভূমিকা পালন এবং একটি সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে ৮টি জেলার অর্ন্তর্ভুক্ত ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy