ভালুকায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে প্রশাসনের অভিযান

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে সোমবার (১৯ জানুয়ারী) সারাদিনব্যাপী ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন ইউনিয়নে

2026-01-19T16:43:46+00:00
2026-01-19T16:43:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভালুকায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে প্রশাসনের অভিযান
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৪:৪৩ পিএম   (ভিজিট : ১৬৬)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে সোমবার (১৯ জানুয়ারী) সারাদিনব্যাপী ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।


অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ইকবাল হোসাইন।


অভিযানের সময় সংশ্লিষ্ট এলাকায় নির্বাচনকালীন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা নিবিড়ভাবে তদারকি করা হয়।


অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করেন। 


উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ইকবাল হোসাইন বলেন- সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


উল্লেখ্য গণভোটের প্রচারণার অংশ হিসাবে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে আলোচনা বা সভা করা হচ্ছে, পাড়ায় মহল্লায় লিফলেট বিতরণ করা হচ্ছে, সকল সরকারি দপ্তরে, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে, পৌরসভা সহ উপজেলার বিভিন্ন জনবহুল স্থানে বিলবোর্ড ও ব্যানার স্থাপন করা হয়েছে।


ময়মনসিংহ-১১(ভালুকা) নির্বাচনী এলাকা ১১টি ইউনিয়ন, ১টি পৌরসভায় ১০৭ টি ভোটকেন্দ্রের মধ্যে  মহিলা ৭টি, পুরুষ ৭টি, সাধারন ৯৩ টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার ৩ লাখ ৫৮ হাজার ৬শত ৫৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ভালুকা-ময়মনসিংহ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy